1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

কালকের সমাবেশে যোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার ‌‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। আগামীকাল রবিবার রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়। আজ শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ ডাক দেওয়া হয়েছে। এর পাশাপাশি একটি পোস্টারের ছবিও শেয়ার করা হয়েছে।এদিকে ১০ তারিখের সমাবেশে যোগ দিতে এসে গুলিস্তান জিরো পয়েন্টে আটক হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। এ সময় তার সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে গেছেন। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় তাকে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক।তাদের একজন বলেন, আওয়ামী লীগের ওই নেতাকে আটকের পর তিনি দুই-তিন লাখ টাকা দিতে রাজি হন এবং তাকে ছেড়ে দিতে বলেন।তিনি বলেন, আটক ওই ব্যক্তি আওয়ামী লীগের ‘এ টিম’-এর সদস্য। তার মোবাইল ফোনের গ্যালারিতে সরকারবিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে। তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সরকারবিরোধী বিভিন্ন তৎপড়তার প্রমাণ পাওয়া গেছে।আরেক যুবক বলেন, আওয়ামী লীগের ওই নেতা ড. ইউনূসের ফাঁসি চেয়ে ফেসবুকে অনেক পোস্ট করেছেন। তাকে আটকের পর পল্টন থানায় জানানো হয়েছে। পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।তবে আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী স্বীকার করে বলেছেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি আওয়ামী লীগের কর্মসূচিতে আসেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park