1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

কাতার ফেরত ‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতা’ বিমানবন্দরে আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে কাতার থেকে দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।শনিবার (৮ নভেম্বর) রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার সদস্যরা আব্দুল্লাহ আল মামুনকে আটক করেন। পরে তাকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়। পরদিন রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন (৩১) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বড় বাকা (বেরুন্ডি) গ্রামের ছামাদের ছেলে। তিনি সিংগাইর থানার ২২(৯)২৪ নং মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি।মামলা ও পুলিশ সূত্রে জানাযায়, মামলাটির বাদী মো. তরিকুল ইসলাম ভূইয়া হানিফ সিংগাইর সরকারি কলেজের ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক। বাদীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনুসারীরা দীর্ঘদিন ধরে তাকে ছাত্রদলের রাজনীতি ছাড়তে এবং ছাত্রলীগে যোগ দিতে চাপ দিচ্ছিল।২০২২ সালের ১৫ ডিসেম্বর দুপুরে সিংগাইর বাসস্ট্যান্ড সংলগ্ন প্যারামাউন্ট মার্কেটের সামনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ৪০–৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায়। তারা বাদীকে হত্যার উদ্দেশ্যে মারধর করে এবং মাথা ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এসময় বাদীর মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এতে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়।এ ঘটনায় বাদী সিংগাইর থানায় মামলা দায়ের করেন।এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম তৌফিক আজম বলেন, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন সিংগাইর থানার ২২(৯)২৪ নং মামলার এজাহারনামীয় আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি কাতার থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। রবিবার আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park