1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

কসাই দোকানে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত আরিফ

  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।খুলনার রূপসায় মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন।পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র আরিফ (২৩) নামে এক যুবক গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় রুবেলের মাংস দোকানে আসে। উক্ত আরিফ রুবেল কসাই এর নিকট দীর্ঘদিন ধরে মাংস ক্রয় বিক্রয় করে আসছিল। সেই সূত্রে ২ লক্ষ ৫০ হাজার টাকা রুবেলের নিকট পাওনা হয়।উক্ত টাকা চাইতে এলে রুবেল এবং আরিফের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আরিফকে প্রতিপক্ষরা ধারালো চাপাতি দিয়ে মাথায় সজোরে আঘাত করে।স্থানীয়রা আরিফকে উদ্ধার করে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবশেষে রাত ৯.৪৫ টার সময় চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যায় বলে পারিবারিক সূত্র দাবি করছে।অপরদিকে উক্ত ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে শাহীন এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park