1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

এমপি সুমির নামে বরাদ্দকৃত প্রকল্পের অর্থ আত্মসাত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

 

আবুল হাসান, নিজস্ব প্রতিবেদকঃ বরগুনা-৩১৪ সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ফারজানা সুমি’র নামে ২০২৩-২৪ অর্থ বছরে বরাদ্দকৃত ৩য় পর্যায়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ৫টি প্রকল্পের বরাদ্দকৃত ১৮ লক্ষ ২০ হাজার টাকার কাজ না করেই অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে। বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা-পাতাকাটা ইউনিয়নের প্রকল্প গুলো ঘুরে এবং স্থানীয়দের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমানের যোগসাজশে বিল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি আবু জাফর (মিঠু) এর বিরুদ্ধে। আবু জাফর (মিঠু) বরগুনা জেলার সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ফারজানা সুমির ফুফাতো ভাই। আরও জানা যায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে অসৎ লেনদেন করলে যেকোনো প্রকল্পের টাকা কাজ না করে উত্তোলন করা যায়।এ লেনদেনের টাকা উপর মহল পর্যন্ত ভাগাভাগি করা হয়।খোঁজ নিয়ে জানা যায়, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় ৫নং আয়লা-পাতাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাবতলী আমিন উদ্দিন হাজী বাড়ি হইতে সিকান্দার মৃধা বাড়ি পর্যন্ত মাটির রাস্তা মেরামত প্রকল্পের বরাদ্দ ৩ লাখ ২০ হাজার টাকা।এ ছাড়াও ২নং ওয়ার্ডের হাকিম মাস্টারের বাড়ি হইতে হাবিব চৌকিদারের বাড়ির ব্রিজ পর্যন্ত মাটির রাস্তা মেরামত বাবদ ৩ লাখ টাকা বরাদ্দ থাকলেও কোনো কাজ হয়নি। প্রকল্প সম্পর্কে স্থানীয় বাসিন্দা আবুল হাসেম ও মো: ওমর ফারুক বলেন, ২০ বছরেও এ রাস্তায় কোন মাটির কাজ হয়নি। রাস্তাটি প্রায় ধান ক্ষেতের সাথে মিসে গেছে। বর্ষাকালে হাঁটু সমান কাদা থাকে আমরা অনেক কষ্ট করে চলাচল করি এ দুঃখ বোঝার মত কেউ নেই।এদিকে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা প্রকল্পের ৯ নং ওয়ার্ডের গাবতলী চৌদ্দঘর মামুর জামে মসজিদ হইতে পশ্চিম দিকে গাবতলী চৌদ্দঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মটির রাস্তা সংস্কারে ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ৭ নং ওয়ার্ডের খাজুরতলা গ্রামের শহীদ মৃধা বাড়ি থেকে এনিমের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা পুন: নির্মাণ ও সংস্কারে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া একই ওয়ার্ডের খাজুরতলা গ্রামের মজিবর চৌকিদার বাড়ি থেকে শাহাবুদ্দিনের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা মেরামত বাবদ ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় কাবিখা প্রকল্পের আওতায়। কিন্তু এই প্রকল্পের কোন কাজ এখনও হয়নি।প্রকল্প সম্পর্কে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা নাসিরউদ্দিন, ইব্রাহিম চৌকিদার, মতলেব, বশির বলেন, এই রাস্তা নির্মাণের পর থেকে এখন পর্যন্ত কোন কাজ হয়নি। আমরা শুনেছি মহিলা এমপি সুমি থাকতে টেন্ডার হয়েছে, কিন্তু কোথাও কোন কাজ হয়নি। এলাকায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটি মাদ্রাসা আরেকটি প্রাথমিক বিদ্যালয় বর্ষাকালে কাদা হয়, শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না।প্রকল্প সভাপতি আবু জাফর মিঠুর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ৫০% বিল পরিশোধ হয়েছে, তদারকি করে বাকী ৫০% টাকা বরাদ্দ করা হবে। কাজের মেয়াদ ৩০ জুন ২০২৪ এ শেষ তবে বাকী রাখলেন কিভাবে? জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া বক্তব্য দেওয়ার নিয়ম নাই।বরগুনা সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফারজানা সুমি বলেন,কাজ এনে দেওয়ার দায়িত্বে ছিলাম আমি। কাজের তদারকি করবে পিআইও, ইউএনও। তারা তদারকি না করে বিল দিয়ে দিলে সেটার দায় দায়িত্ব সম্পূর্ণ তাদের এটা অগ্রহণ যোগ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park