1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর পুলিশ ক্যাম্প এলাকায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে নেতৃত্ব দেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আশরাফুল ইসলাম রাজু, মেহরাব খান, মো. নাসিম খান ও রমজান মাহমুদ। পরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার, যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ, বৈষম্য বিরোধী নেতা ওমর ফারুক ও ইসলামী আন্দোলনের (চরমোনাই) নেতৃবৃন্দ সহ কয়েক শত ছাত্র-জনতা অংশ নেয়।অবরোধ চলাকালে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।বিক্ষোভকারীরা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তারা জানান, নির্যাতনের প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দোষীদের বিচার না হলে আন্দোলন আরো তীব্র হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park