1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

এনসিএল: খুলনায় খেলা চলাকালে স্ট্রোক করে মারা গেলেন বরিশালের ফিজিও

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

 

স্পোর্টস রিপোর্ট।।খুলনা-বরিশালের মধ্যকার এনসিএলের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ৪৭ বছর বয়সী এই ফিজিও আজ খুলনায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালীন তৃতীয় দিনের খেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন।

বিবৃতিতে আরও জানায়, হাসান আহমেদ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস-এর (বিআরসিটিভি) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।

হাসান আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এ ছাড়া এনসিএলের চলমান ম্যাচগুলোর চতুর্থ দিনে অংশ নেওয়া দলগুলোও কাল হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park