1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

ঋণখেলাপির দায়ে ভোট করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

 

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ায় ভোটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করার পর বৃহস্পতিবার হাইকোর্টের আগে দেওয়া ঋণখেলাপি তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ স্থগিত করা হয়েছে। ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবেই তালিকায় থাকছেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।এর মধ্যে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও ৩ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়েছিল।যদিও তার প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত হাসনাত আব্দুল্লাহ এর বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন। হাসনাত আব্দুল্লাহকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থন দিয়েছে।এর মধ্যেই ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম উঠে আসে। হাইকোর্টের পূর্বের আদেশের স্থগিতাদেশ চেম্বার আদালতের মাধ্যমে স্থগিত হওয়ায় তিনি ঋণখেলাপি হিসেবেই থেকে যাচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park