1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

উন্নয়ন,স্বচ্ছতা ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী এস এম কবির

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

বাগেরহাট জেলা প্রতিনিধি।।আসন্ন মোড়লগঞ্জ উপজেলার দৈবঞ্জহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম কবির উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবামুখী ইউনিয়ন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।তিনি বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়নের পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।সম্প্রতি স্থানীয় জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে এস এম কবির বলেন, “শ্রদ্ধেয় মুরুব্বিয়ান, আমার প্রিয় এলাকাবাসী এবং সুধীবৃন্দ—আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আমি এস এম কবির, আপনাদেরই সন্তান ও ভাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”তিনি আরও বলেন, একটি ইউনিয়নের উন্নয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা জনপ্রতিনিধির মূল দায়িত্ব। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।এস এম কবির জানান, ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় রাস্তা-ঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে তিনি অগ্রাধিকার দেবেন। পাশাপাশি ডিজিটাল সেবার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন।সামাজিক সম্প্রীতি ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে চেয়ারম্যান প্রার্থী বলেন, “সকল ভেদাভেদ, ক্রোধ ও হিংসা ভুলে আমাদের এই প্রিয় ইউনিয়নকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।” তিনি একটি শান্তিপূর্ণ, মামলা-হামলাবিহীন এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এস এম কবির বলেন, “আমি আপনাদের সেবক হতে চাই, শাসক নই। আমার লক্ষ্য—দৈবঞ্জহাটী ইউনিয়নকে আধুনিক, দুর্নীতিমুক্ত, স্বাবলম্বী, উন্নত ও শিক্ষিত মডেল ইউনিয়নে রূপান্তর করা।”এ সময় তিনি ইউনিয়নবাসীর কাছে ভোট, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, তাঁকে নির্বাচিত করা হলে জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করবেন।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন, স্বচ্ছতা, ডিজিটাল সেবা এবং সামাজিক সম্প্রীতির মতো বিষয়গুলোকে সামনে এনে এস এম কবির ইতোমধ্যে ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park