1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

আশুলিয়ায় ১৫০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সাভারের আশুলিয়ার অন্তত ১৫০টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে গতকাল বুধবার আশুলিয়ার ৭০ থেকে ৮০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সব মিলিয়ে আজ বৃহস্পতিবার অন্তত ১৪০ থেকে ১৫০টি কারখানা বন্ধ দেখা গেছে।আজ সকাল ৮টা থেকে থেকে হামিম গ্রুপ, শারমিন গ্রুপসহ আশুলিয়া থানাধীন ইয়ারপুর ও আশুলিয়া ইউনিয়নে অবস্থিত (জামগড়া থেকে জিরাবো, জিরাবো থেকে বিশমাইল ও টংগাবাড়ী থেকে বঙ্গবন্ধু রোড এলাকা) ১৪০ থেকে ১৫০টি ফ্যাক্টরি বন্ধ দেখা যায়।এদিকে, ফ্যাক্টরিগুলোর গেটে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা আশপাশের গলিতে অবস্থান করছেন। সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, শিল্প পুলিশ, বিজিবি ও র‍্যাব টহলরত আছে।তবে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আশুলিয়া শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ৮৬টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, শিল্প পুলিশ, বিজিবি ও র‍্যাব টহল অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park