1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

আ’লীগের দলীয় প্রভাব খাটিয়ে সিএ শফিকুর রহমানের বিরুদ্ধে নিরীহ পরিবারের সাথে প্রতারনার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

 

সুনামগঞ্জ প্রতিনিধি।।সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের সিএ শফিকুর রহমানের বিরুদ্ধে এক নীরিহ পরিবারের সাথে প্রতারণা করে প্রায় ২৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি করার অভিযোগ উঠছে। এর প্রতিবাদ করায় ছুরিকাঘাত করে প্রাননাশের চেষ্ঠা ও লাশ ঘুম করে ফেলার হুমকি প্রদান করেছে শফিকুর গংরা।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অভিযোগকারীর ছোট ভাই সস্ত্রীক স্টুডেন্ট ভিসায় সুইডেন যেতে চাইলে চাকুরীর অভিজ্ঞতার জন্য একটি প্রত্যায়নপত্রের প্রয়োজন পড়ে। এ সময় বিবাদী শফিকুর রহমানকে নিয়ে চকবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিবের সাথে এই বিষয়ে কথা বলার পর তিনি একটি প্রত্যায়নপত্র প্রদান করেন। এরই প্রেক্ষিতে সার্টিফিকেটসহ গত ২৮.০৪.২৪ ইং তারিখে সুইডেন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা হয়। পরবর্তীতে অভেযোগকারীর ছোট ভাই’র স্ত্রীর ইন্টারভিউ সম্পন্ন হলে গত ১৪ই আগস্ট ই-মেইলের মাধ্যমে ভিসা কনফার্ম করা হয়।এদিকে অভিযোগকারীরর ছোট ভাইয়ের ইন্টারভিউ দেয়ার তারিখও নির্ধারণ করা হয়। তারই প্রেক্ষিতে অভিযোগকারীরর ছোট ভাই গত ১৪ ই আগস্ট ইন্টারভিউ দিতে গেলে শফিকুর রহমানের সাথে সুইডিশ এমব্যাসি, ঢাকা থেকে একজন অফিসার মোবাইল ফোনে প্রত্যায়নপত্র সংক্রান্তে জানতে চাইলে শফিকুর রহমান কিছু জানেন না বলে জানান। এমনকি তিনি চকবাজার উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক আব্দুল মোতালিবকে চিনেন না বলে সুইডিস এমব্যাসি, ঢাকার অফিসারকে তথ্য প্রদান করেন। এমন তথ্য পরবর্তীতে সুইডিস এমব্যাসি ঢাকা থেকে সুইডেনে তথ্য প্রদান করে।এদিকে এসব বিষয়ে কিছু না জানার কারনে অভিযোগকারীর ভাই ও স্ত্রী  সুইডেন এর ভিসা কনফার্ম হওয়ায় দেড় লক্ষ টাকায় বাসা বুকিং, ফ্লাইট বুকিং ও সুইডেন যাওয়া বাবদ প্রায় ২৫ লক্ষ টাকা খরচ করেন।এছাড়াও গত ২৬ শে আগস্ট সুইডিশ ইউনিভার্সিটিতে কোর্সও রেজিস্টেশন করে। এদিকে গত ২৯ শে আগস্ট সুইডিশ এমব্যাসি জানায় তাদের সুইডেন এর ভিসা বাতিল হয়ে গেছে। তাদের কাছে ভিসা বাতিলের কারন জানতে চাইলে শফিকুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে ভিসা বাতিল করা হয়েছে বলে জানান। শফিকুর রহমানের এমন কার্যকলাপে ২৫ লক্ষাধিক টাকা খরচ করে পথে বসার পথে ওই নীরিহ পরিবারের লোকজন। জায়গা-সম্পত্তি বিক্রি করে সবগুলো টাকা খরচ করে দিশেহারা হয়ে পড়েছেন তারা।এদিকে শফিকুর রহমাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি উগ্রবাদী আচরন করেন।স্থানীয় আ’লীগের প্রভাব কাটিয়ে কোন কিছুর তোয়াক্কা না করে বেপরোয়া হয়ে উঠনে তিনি।  প্রানে হত্যার উদ্দেশ্যে আমাকে ছুরিকাঘাত করলে আমি হাত দিয়ে তা প্রতিহত করতে গিয়ে আমার দুটি আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তারা আমাদের উপর ঝাপিয়ে পড়ে আমাদের মারাত্মকভাবে জখম করে।সেই সাথে আমাদের প্রাননাশের হুমকি প্রদানসহ লাশ ঘুম করে দেয়ার হুমকি প্রদান করে।স্থানীয়ভাবে বিষয়টা সমাধান করার চেষ্ঠা করা হলেও তার প্রভাবের কারনে সেটা সম্ভব না হওয়ায় জীবনের নিরাপত্তার চেয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park