1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার করলো শিবালয় পুলিশ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।জামালপুর রেলওয়ে থানায় দায়ের হওয়া হত্যা ও ডাকাতি মামলার আমৃত্যু কারাদণ্ডের আদেশ প্রাপ্ত আসামী রনিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ।শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে শিবালয় থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রনি ওরফে বড় রনি শিবালয়ের শিমুলিয়া এলাকার শওকত আলীর ছেলে।পুলিশ জানায়, গত ২০১১ সালে জামালপুর রেলওয়ে থানায় আসামী রনির বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলা হয়। এছাড়া ২০১২ সালে চট্টগ্রাম রেলওয়ে থানায় রনির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়। এসব মামলার প্রেক্ষিতে চলতি বছরের ৭ মার্চ জামালপুর বিশেষ দায়রা ও জজ আদালতের বিচারক মো. আবু তাহের আসামীদের অনুপস্থিতিতে রনিসহ পাঁচজনকে পেনাল কোড ৩০২/৩৪ ধারায় আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, জামালপুর রেলওয়ে থানায় দায়ের হওয়া হত্যা ও ডাকাতি মামলার আমৃত্যু কারাদণ্ড আদেশপ্রাপ্ত আসামী রনিকে গ্রেফতার করা হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park