1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আফরোজা খান রিতার আশু সুস্থতা কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

 

শাওন আহমেদ মানিকগঞ্জ প্রতিনিধি।।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ মে) বিকেলে সদর উপজেলার বেউথা এলাকায় অবস্থিত বেউথা মিফতাহুল উলুম হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এবং পাশের বেউথা কবরস্থান জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেউথা মাদ্রাসার শিক্ষক হাফেজ গোলাম মোস্তফা, মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মুরাদ হোসেন প্রমুখ।দোয়া পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা ওলামা দলের সহ-সভাপতি ও প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হাফেজ মনিরুজ্জামান মাদানী। দোয়া মাহফিলে দেশ বরেণ্য এই নেত্রী আফরোজা খান রিতার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।এসময় স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজনীতির পাশাপাশি মানবিক নানা কর্মকাণ্ডে যুক্ত থেকে আফরোজা খান রিতা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার আশু সুস্থতা কামনায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও প্রার্থনার আবহ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park