1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

 

স্টাফ রিপোর্টার।।পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ দাবি করছে এক যুবক- এমন অভিযোগে সৌরভ মাহামুদুল (২৬) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) বিকালে যশোরের পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে, বুধবার বিকালে চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার ফ্যালকন ফ্যাশন জোন বিজনেস পার্ক মকিমউদ্দিন শপিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, যশোর সদরের আড়পাড়া এলাকার সোহাগ হোসেন ১৬ মে সন্ধ্যায় দেখতে পান আইডিতে স্ত্রী, ছোট ভাইয়ের বউ ও শালির পর্নো ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ছড়ানো হয়েছে।অজ্ঞাতনামা কেউ কৌশলে সংগ্রহ করে এডিটিংয়ের মাধ্যমে তাকে ও তার আত্মীয়দের কাছে পাঠিয়ে তার স্ত্রীর মানহানিসহ সমাজে হেয়প্রতিপন্ন করছে। একপর্যায়ে ওই আইডির মেসেঞ্জার থেকে তার কাছে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। অস্বীকার করলে আসামিরা তার স্ত্রীসহ অন্যদের পর্নোগ্রাফি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও পোস্ট করার হুমকি দিতে থাকে।সোহাগ হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে রহস্য উদঘাটনে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) দায়িত্ব দেওয়া হয়।এরপর ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চাঁদপুর থেকে সৌরভ মাহামুদুলকে গ্রেপ্তার করে। এরপর ২১ মে সোহাগ হোসেন বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন বলে জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুর হক ভূঁইয়া।তিনি জানান, গ্রেপ্তার সৌরভ পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। পুলিশ পর্নো ছবি প্রস্তুত ও সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park