
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল (২২ নভেম্বর ২০২৪ইং) শুক্রবার বিকাল ৩ টায় খুলনা রেলষ্টেশনে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হবে। আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র”র ভাইস প্রেসিডেন্ট কাজী মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ সংবাদ জানানো হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্থার প্রধান উপদেষ্টা শেখ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্থার আজীবন সদস্য মো: দুলাল হোসেন, বিবেকানন্দ ঢালী,মো: মোশাররফ হোসেন, প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রে’র নির্বাহী পরিচালক শাহবাজ জামান।।