1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার শিকার ৩ বিএনপি কর্মী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে মাটি ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির নেতৃবৃন্দের হামলার শিকার হয়েছেন ইউনিয়ন বিএনপি’র ৩ জন কর্মী। গুরুতর আহত অবস্থায় তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, আটিগ্রাম ইউনিয়ন কৃষি জমি ও কৃষক বাঁচাও আন্দোলনের সদস্য সচিব ও ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী জয়-ই মামুন (৪০), ইউনিয়ন বিএনপির সদস্য ও কৃষক দলের সভাপতি প্রার্থী রুস্তম সরকার (৪২), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম (২২)।ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন দেওয়ান বলেন, আওয়ামী লীগের অনুপ্রবেশকারী কিছু লোকদের নিয়ে বিএনপির গুটিকয়েক নেতা এ হামলা ঘটিয়েছে।আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সরকার তার ভাটায় অবৈধ মাটি আনা নেওয়ার জন্য বিএনপি’র কিছু নেতাকে অর্থের লোভ দেখিয়ে তার সাথে রেখে চক্রান্ত করে যাচ্ছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্ত শাস্তি দাবী করি।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমানুল্লাহ বলেন,’এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park