1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আদালত প্রাঙ্গণে উত্তেজনা: যুবলীগের আহ্বায়ক রাজাকে জেলহাজতে প্রেরণের সময় ছাত্র জনতার বাধা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে আদালত থেকে জেলহাজতে প্রেরণের সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আদালত প্রাঙ্গণে ছাত্র জনতার একাংশ প্রতিবাদ জানায় এবং প্রায় ২০ মিনিট ধরে প্রিজন ভ্যান আটকে রাখে।আজ (২৩ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর থানা হতে পুলিশ প্রহরায় আব্দুর রাজ্জাক রাজাকে আদালতে নিয়ে আসা হয়।পরে আদালত হতে জেল হাজতে প্রেরণের সময় ছাত্র জনতা প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ছাত্র জনতার মধ্যে বাকবিতণ্ডা ঘটে,এক পর্যায়ে ছাত্র-জনতার পুলিশের প্রিজন ভ্যান ২০ মিনিট আটকে দিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে আব্দুর রাজ্জাক রাজাকে জেলহাজতে প্রেরণ করা হয়।এর আগে, গতকাল রাত ১১টার মিনিটে ঢাকা ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে থেকে মানিকগঞ্জ সদর থানার পুলিশের একটি টিম আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় গত ১৮ জুলাই ও ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা, জেলা বিএনপির কার্যালয় পোড়ানোসহ তিনটি মামলা রয়েছে।বিষয়টি নিয়ে মানিকগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park