1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আটলান্টিক মহাসাগর থেকে ৮৯ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

 

আন্তর্জাতিক ডেস্ক।।আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৮৯ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে মৌরিতানিয়ার কোস্টগার্ড। যাত্রী বোঝাই নৌকাটি সোমবার (১ জুলাই) মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে ডুবে গিয়েছিল। পাঁচ বছর বয়সী একটি মেয়ে শিশুসহ ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও কয়েক ডজন এখনও নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন।জীবিতরা বলছেন, ডুবে যাওয়া নৌকাটি একটি ঐতিহ্যবাহী মাছ ধরার নৌকা ছিল। গত সপ্তাহে এটি সেনেগাল-গাম্বিয়া সীমান্ত এলাকা থেকে ১৭০ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল। পথিমধ্যেই মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে এসে এটি ডুবে যায়।পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছাতে অভিবাসীদের জন্য একটি মূল ট্রানজিট পয়েন্ট মৌরিতানিয়া। গত বছর দেশটি থেকে হাজার হাজার নৌকা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছে।বিপজ্জনক এই রুটের সবচেয়ে সাধারণ গন্তব্য স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ।স্প্যানিশ সরকার বলেছে, গত বছর প্রায় ৪০ হাজার মানুষ সেখানে পৌঁছেছিল, যা এর আগের বছরের তুলনায় দ্বিগুণ।ইউরোপে যেতে মরিয়া অভিবাসীরা প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় ভ্রমণ করে।দাতব্য সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাসের অনুমান, ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ৫ হাজারেরও বেশি অভিবাসী মারা গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park