1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে মোঃ রিদয় হোসেন (২৪) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়।পরে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে।আজ সোমবার (৭ অক্টোবর) উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের জামালগঞ্জ স্টেশন সংলগ্ন ভালকি ব্রিজ নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।নিহত মোঃ রিদয় হোসেন উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র।আক্কেলপুর স্টেশন ও সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, রাজশাহী হইতে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন থেকে ছেড়ে যায়।জামালগঞ্জ স্টেশন সংলগ্ন পৌঁছার আগে ভালকি ব্রিজ নামক এলাকায় মোঃ রিদয় হোসেন ট্রেন থেকে পড়ে ট্রেনের নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park