1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আক্কেলপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।।উৎসাহ-উদ্দীপনা আর র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বহস্পতিবার (২জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।থানা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান তুষার এর নেতৃতে থানা ছাত্রদলের সদস্য সচিব তানভির নিয়াজ, পৌর ছাত্রদলের আহবায়ক বায়জিত বুসতামি শাহীদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাফিজ নেওয়াজ রমিন সহ থানা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রতিষ্ঠা-বার্ষিকীতে অংশগ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল, সাধারন সম্পাদক আরিফ ইফতেখার (রানা), সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা,পৌর বিএনপির সভাপতি মো.আফাজ উদ্দীন,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমানসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সর্ব বৃহত ছাত্র সংগঠন। ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park