1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আক্কেলপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
দেশ ও জনতার কথা বলে..

 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুরে গলায় রশি দিয়ে নাতিক হাসান (১৭) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।শুক্রবার (৭ই জুন) সকাল ৮টা পৌর সভার রাজকান্দা এলাকায় নিজ বাড়ির শোবার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।নাতিক ওই এলাকা দুই নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদের তৃতীয় ছেলে।সে উপজেলার গোপীনাথপুর বিএম টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,শুক্রবার সকালে নাতিক ও তার বাবা নিজ জমি থেকে পটল তোলে তা বিক্রয় করার জন্য তার বাবা কলেজ বাজারে আসলে নাতিক জমি থেকে নিজ বাড়িতে ফিরে আসে।তার মা সকালে বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িটি ফাঁকা ছিল।তার বাবা বাজার থেকে বাসায় এসে নাতিকের শোবার ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। তাৎক্ষণিক নাতিকের বাবা প্রতিবেশীদের ডেকে নাতিককে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে অটোভ্যান যোগে আক্কেলপুর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন জানান, পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের কোন আপত্তি না থাকায় থানা একটি ইউডি মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park