1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

আক্কেলপুরে আবু সাঈদকে নিয়ে কটুক্তির অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে কটুক্তির অভিযোগে আব্দুল হাই সাফি(৩৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগেরও মামলা রয়েছে। তিনি গোপীনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং একই ইউনিয়নের ভানুরকান্দা গ্রামের আব্দুল করিম মন্ডলের ছেলে।অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাতে ভানুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে স্থানীয় কিছু আওয়ামীলীগের নেতাকমীদের নিয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল হাই সাফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদকে নিয়ে বিভিন্ন কটুক্তি করেন। কটুক্তির বিচার চেয়ে স্থানীয় ছাত্ররা বাদি হয়ে আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ করে। ঘটনার পর থেকে সে গা ঢাকা দিয়েছিল বলে জানান গ্রামবাসী। গত রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে ওই স্বেচ্ছাসেবকলীগ নেতা এলাকায় আসলে কটুক্তির ঘটনায় স্থানীয় ছাত্ররা তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।তার বিরুদ্ধে গত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলার রায়কালী ইউনিয়নের কালাঞ্জ গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং ৪ আগষ্ট বিএনপি নেতা জাকির হোসেনের বাড়িতে হামলার ঘটনা উল্লেখ করে গত ৩ সেপ্টেম্বর/২৪ ইং তারিখে ৭৫ জনের বিরুদ্ধে জয়পুরহাট আদালতে মামলা করেন বিএনপি নেতা জাকির হোসেন। সেই মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা সাফিকে ৩৯ নম্বর আসামী করা হয়।উক্ত দুইটি ঘটনা তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা পুলিশ জানায়। বিএনপি নেতা জাকির হোসেন বলেন, তৎকালীন আওয়ামীলীগের শাসনামলে কালাঞ্জ গ্রামে আমার খালাতো ভাই আব্দুল হান্নানের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আওয়ামীলীগ নেতারা। পরে গত ৪ আগষ্ট আমার বাড়িতেও হামলা করে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনাগুলোতে আমি জয়পুরহাট আদালতে মামলা করেছি।স্থানীয় ছাত্র রাহাদ হোসেন জানান, স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল হাই সাফি চা স্টলে আমাদের শহীদ আবু সাঈদ কোন ছাত্র নয় এবং সে রাজাকার বলে তাকে আখ্যায়িত করে তার বিরুদ্ধে বিভিন্ন কটুক্তি করেছে। এ ঘটনায় তার সুষ্ঠু বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আব্দুল হাই সাফি ভানুরকান্দা প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরীর পদে চাকুরী করে। গত রোববার সে স্কুলে আসলে আমরা তাকে ধরে পুলিশে দিয়েছি।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেনের বলেন, বিএনপি নেতা জাকির হোসেনের মামলা এবং আবু সাঈদকে নিয়ে কটুক্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park