
অভয়নগর (যশোর)প্রতিনিধি।।যশোরের অভয়নগর থেকে নিসর্গ সাহা বিশ্বাস(২৩) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। সে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের মহাকাল গ্রামের মহাজের পাড়ার পলাশ বিশ্বাস ও কৃষ্ণা সাহা দম্পতির সন্তান।এবং যশোর উপশহর সুলতান ফাইন আর্ট কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র।এ বিষয়ে কৃষ্ণা সাহা অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নম্বর ১৩২২, তাং ২০/০৭/২৬ইং। ডায়েরির সূত্রে জানা গেছে ২০ জুলাই ২০২৬ সকাল ৯ টার সময় অভয়নগর থানার ১ নাম্বার ওয়ার্ডের মহাকাল এলাকা থেকে সে নিখোঁজ হয়েছে। তার গায়ের রং ফর্সা, চুল ছোট করে ছাটা। পরিবারের সদস্যরা তাকে আশেপাশের এলাকা ও বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজ নিয়েছেন কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।কেউ তার সন্ধান পেলে ০১৭৩৯ ৪৫৮৬৬০ অথবা ০১৯২৫ ৬৭৭০৬৭ নম্বরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।