1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ” লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য : আমিনুল হক

অভয়নগরে কলেজ শিক্ষক সমিতি কর্তৃক বৃক্ষরোপণ ও মতবিনিময় অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 

মোশারফ হোসেন।।যশোরের অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ, খেলাধুলা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে । ৪ অক্টোবর (রবিবার) অভয়নগরের বিভিন্ন কলেজে উক্ত কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদ, শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, ধোপাদী এসএস কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি মোঃ আবুল হোসেন গাজী, কোষাধক্ষ্য আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় কলেজ শিক্ষার সমিতির উপদেষ্টা, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, সময় উপযোগী একটি পদক্ষেপ নেওয়ার জন্য কলেজ শিক্ষক সমিতিকে ধন্যবাদ, এই কার্যক্র যেন অব্যাহত থাকে।পায়রহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ, সাবেক সভাপতি সেলিম ইকবাল বলেন, খেলাধুলার বিকল্প নাই। শরীরচর্চা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজন। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধি একটি সময় উপযোগী পদক্ষেপ। মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদ বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু, বেশি বেশি বৃক্ষ লাগালে গ্রিনহাউস ইফেক্ট থেকে দেশ বাঁচবে। এজন্য বৃক্ষরোপণ যেন অব্যাহত থাকে। কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি মোঃ আবুল হোসেন গাজী বলেন, এ কার্যক্রম অব্যাহত থাকবে। অভয়নগরের সকল কলেজেই বৃক্ষরোপণ, খেলাধুলা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park