1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ডিএমখালী ইউনিয়নের ওহাব ঢালী কান্দি গ্রামে কৃষি জমিতে অবৈধ ভাবে বালু উত্তলন করায় একটি অবৈধ ড্রেজার মেশিন ও ১২ টি ড্রাম জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। এছাড়াও চরসেনসাস ইউনিয়নের মাঝেরচর গ্রামে একটি অবৈধ ড্রেজারে অভিযান পরিচালনা করে পাইপ বিনষ্ট করা হয়।দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়। এতে কৃষিজমি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল বলে জানান স্থানীয়রা।ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খান বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষি জমির মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করুন, জনস্বার্থে ও পরিবেশ রক্ষার স্বার্থে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।প্রশাসনের এ উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে জানান, অবৈধ ড্রেজার বন্ধ হলে কৃষিজমি ও জলাশয় রক্ষা পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park