1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

অনুমোদনহীন ৫ পানীয় কোম্পানির মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।। বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এই ড্রিংকগুলো হলো এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, আকেজের রিচার্জ এবং টারবো।মঙ্গলবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল কবীরের আদালত এ আদেশ দেন। সেই সঙ্গে পাঁচটি কোম্পানির মালিকদের আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, আকেজের রিচার্জ এবং টারবো- এগুলো ওষুধ নাকি এনার্জি ড্রিংকস সে বিষয়ে তারা ব্যাখ্যা দিবেন।এর আগে সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের করেন।এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক বলেন, এগুলোর একটিরও অনুমোদন নেই। ওষুধ প্রশাসনও বলতে পারে না এগুলো ওষুধ না ড্রিংকস। এগুলোর আবার বিজ্ঞাপনও চলছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যা অপরাধ। আমরা বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বললেও কোনো কোম্পানি শোনেনি। কাজেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park