1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

 

দিগন্তর ডেস্ক : নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।এর আগে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।ডিবি মশিউরকে সকলে জাল টাকা আবিষ্কারের কারিগর বলেই চিনতো। প্রতি বছর ঈদের সময় নগরীর বিভিন্ন স্থান থেকে কিছু লোককে ধরে এনে জাল টাকার নাটক সাজাতেন। এ নিয়ে গণমাধ্যমকর্মীরা তাকে প্রশ্ন করলে তাদের নানাভাবে হয়রানি করতেন এই মশিউর।সর্বশেষে গত জুলাই মাসে যাত্রাবাড়ীতে এক আওয়ামী লীগের ব্যবসায়ীর কাছে ছাত্র-জনতা অস্ত্র পায়। পরে লোকজন তাকে মারধর করে। এ ঘটনায় ড্যাফোডিল ইন্সটিটিউট অফ আইটির শিক্ষার্থী মাসরুর হাসানকে ডিবি দিয়ে গত ২৫ জুলাই তার ডেমরার বাসা থেকে তুলে নিয়ে যায় মশিউর। পরে তাকে ডিবিতে আটকে রাখে ১ আগস্ট পর্যন্ত। এ নিয়ে তার বাবা ছেলের সন্ধান চাইতে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করতে যান। কিন্তু মশিউরের টিমের এডিডি লেলিন তার লোকজন দিয়ে মাসরুরের বাবা ও ভাইকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তাদের তুলে নিয়ে যান। মাসরুর হাসান বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ছাত্র।এ ঘটনায় ডিবির মশিউরকে সেই সময় বিষয়টি সম্পর্কে জানতে কল করা হলে তিনি সাংবাদিককে হুমকি দিয়ে বলেছিলেন, আপনি যদি তাদের বক্তব্য লেখেন তা হবে জঙ্গিবাদের পক্ষে লেখা ও রাষ্ট্রের বিরুদ্ধে লেখা বক্তব্য। তিনি সেই সময় দাবি করেছিলেন, পুরো পরিবার জামায়াত। তারা সন্ত্রাসী পরিবার। কিন্তু এ নিয়ে খোঁজ নেওয়া হলে জানা যায়, পরিবারটি মশিউরের জুলুমের শিকার।এখানেই শেষ নয়, মশিউর মাসরুরকে সাত দিন আটকে রাখার পর গণমাধ্যমকর্মীদের ফোন পেয়ে তাকে এবং তার বাবা, ভাই এবং মামাকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখায় এবং আদালতে তোলে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park