1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

ফিলিস্তিনের পাশে বাংলাদেশ : আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি।। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশের বিভিন্ন শহরে একযোগে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবে তারা। রোববার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা পৃথক পৃথক বিবৃতিতে এ ঘোষণা দেন।এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠন কর্মসূচিতে একাত্মকা ঘোষণা করেছেন। তারা সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।মার্কিন দূতাবাস অভিমুখে গণযাত্রার ঘোষণা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে সেখানে একটি গায়েবানা জানাজাও সম্পন্ন হয়।এই কর্মসূচি থেকে ৮ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্কিন দূতাবাস অভিমুখে গণযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park