1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৮৪৪ কোটি টাকা

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। নতুন বছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৮৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)।রবিবার (১৯ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।জানুয়ারির ১৮ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ছয় কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৮৮৯ ডলার।তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ১৮ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৯ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলার। দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ২০ হাজার ডলার।১৮ দিনে কোনো প্রবাসী আয় আসেনি বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কম্যুনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা বাংক,হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক ইন্ডয়া ও উরি ব্যাংকের মাধ্যমে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park