1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দেওয়ানগঞ্জে মাহেন্দ্রর চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

 

এস এম দেলোয়ার হোসেন, জামালপুর থেকে।।জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে মাটিবাহি একটি মাহেন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে আয়েশা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ সোমবার ৩টার দিকে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, বিকেলে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা মাটি বোঝাই একটি মাহেন্দ্র গাড়ি আয়েশার গায়ের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত আয়েশা খাতুন ডাংধরা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র সন্তান। কিছুদিন আগে নানা বাড়িতে বেড়ানোর জন্য আসে।দুর্ঘটনার প্রতিক্রিয়ায় এলাকাবাসী গাড়ি আটক করে পুলিশে খবর দেয়।সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, ঘটনার খবর শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই।এবং গাড়ি জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park