1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

খুলনা জেলা বিএন‌পির আংশিক আহ্বায়ক ক‌মি‌টি ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনা জেলা বিএন‌পির ক‌মি‌টি প্রায় তিন মাস প‌র ঘোষণা করা হ‌য়ে‌ছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দল‌টির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গে‌ছে।আংশিক ক‌মি‌টি‌তে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করা হ‌য়ে‌ছে। তিন সদস্য বিশিষ্ট আংশিক ক‌মি‌টি‌তে অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হ‌য়ে‌ছে।গত ১৯ সে‌প্টেম্বর কেন্দ্রীয় বিএনপির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএন‌পির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। প্রায় তিন মাস ক‌মি‌টি ছাড়া খুলনা জেলা বিএন‌পির কাজ মুখ থুব‌ড়ে পড়ে।এর আগে ২০২১ সালের ৯ ডিসেম্বর আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক ও এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে তিন সদস্যের ক‌মি‌টি ঘোষণা করা হয়। প‌রে ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park