1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষ, কুপিয়ে সাবেক ছাত্রদল নেতাকে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

 

শাওন, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ।।মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার(৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।নিহত লাভলু মিয়া ঘিওর উপজেলার কুস্তা গ্ৰামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।আজকে বিকেলে পৌনে ৫ পার দিকে ঘিওর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার কুস্তা ও উপজেলা এলাকার বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আলতাফ ও হিমেল নামের দুইজন গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পর ওই আহতদের দেখার জন্য লাভলু মিয়া হাসপাতালের গেটে যাওয়ার পর পরই তাকে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে ঘিওর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর ছাত্রদলের সাবেক নেতাকে উদ্ধার করে চিকিৎসা জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।ঘিওর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ হয়।এসময় লাভলু নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park