1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

তালতলীতে গুড নেইবারস বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

 

আবুল হাসান, নিজস্ব প্রতিবেদক : বরগুনার তালতলীতে গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২৪) দুপুর ২ টার দিকে গুড নেইবারস বাংলাদেশ এর তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর পক্ষ থেকে গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি অফিসে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির সিডিসি সহ সহ-সভাপতি মোঃ জামাল হোসেন এর সভাপতিত্ত্বে, প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে ২৫ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।এসময়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। এসময়ে বক্তারা বলেন, যুবরাই আমাদের দেশের সম্পদ। এরাই পারে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। এছাড়াও যুবকদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও গুড নেইবারস্ বাংলাদেশ তালতলী সিডিপি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, নাইমুর রহমান শোভন-সিডিপি-ম্যানেজার, মি. সুমন মল্লিক- অফিসার (হেল্থ), মি. শলোমন বৈরাগী- অফিসার প্রোগ্রাম, মোঃ আনোয়ার হোসেন- কো-অপারেটিভ সাপোর্ট অফিসার সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park