1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পাচারকালে মানিকগঞ্জ থেকে এক ট্রাক সার জব্দ, আটক-২

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।পাচার করে ৫’শ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-২৩৮১) জব্দ করেছে শিবালয় থানা পুলিশ।এ সময় ট্রাকের চালক-হেলপার দুজনকেই আটক করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট থেকে মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ট্রাকটি আটক করা হয়।আটককৃত ট্রাক চালকের নাম মো. বাবুল হোসেন। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাঠামারা এলাকায় । এবং হেলপার মো. আসলামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামে।থানা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারির জল ঢাকা উপজেলার মেসার্স রুস্তম এন্ড সন্স এর ডিলারের কাছে সার পাচার করছিলেন মুন্সিগঞ্জের এক সার বিক্রেতা।জব্দকৃত ৫০০ বস্তা সারের মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। ওই সময় ট্রাকের চালক ও হেলপারা দুজনকেই আটক করা হয়। তাদের কাছে কোন চালান, ভ্যাট ট্যক্সের কাগজপত্র পাওয়া যায়নি। যেখানে সারগুলো নিয়ে যাওয়ার কথা তাদের সাথে আমরা কথা বলেছি তারাও স্বীকার করছে না। চালক এবং হেলপারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ এর ২৫/১ ধারায় মামলার প্রস্তুতি চলছে এরপর আমরা তাদের আদালতে প্রেরণ করব।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park