1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

ইসকন নিষিদ্ধে সরকারের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের (২৮ নভেম্বর) মধ্যে সরকারের পদক্ষেপ জানাতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে।বুধবার (২৭ নভেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।এর আগে এদিন সকালে একজন আইনজীবী ইসকন নিষিদ্ধের আবেদন জানিয়ে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাসহ সার্বিক পরিস্থিতি আদালতের নজরে আনেন।এর প্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, ‘ইসকন সংগঠনটি কাদের, এরা কোথা থেকে এসেছে।’ উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। তাদের বিষয়ে এরই মধ্যে যাচাই-বাছাই শুরু করেছে সরকার।আদালতকে অ্যাটর্নি জেনারেল জানান, বিষয়টি এখন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।এর আগে, সোমবার (২৫ নভেম্বর) সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এ ঘটনায় কয়েকজন আহত হন।আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park