1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

যুব মহিলা লীগ নেত্রী লাকীর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

 

গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের টঙ্গীতে এক যুব মহিলা লীগ নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিহতের লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।নিহত নেত্রীর নাম তানজিলা খানম লাকী (৩৪) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনার পর স্বামী সুমন পলাতক রয়েছেন।তিনি বগুড়ার নন্দীপাড়া থানার দমদমা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। তিনি টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।যুব মহিলা লীগ এ নেত্রী আউচপাড়া এলাকায় আমির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের সংসারে দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।নিহতের বোন পুতুল জানান, পারিবারিক কলহের জেরে গত কয়েক দিন ধরে স্বামীর সঙ্গে মতবিরোধ চলছিল লাকীর। বুধবার রাতে ফের স্বামী সুমনের সঙ্গে লাকীর মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জেরে ভোররাতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এঘটনার পরেই স্বামী বাসা থেকে পালিয়ে যায়।এ ব্যাপারে পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিব বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে আসল রহস্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park