1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

ট্রেনের টিকিট ‘বুক’ প্রথা বন্ধের নির্দেশ রেল উপদেষ্টার

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।। কর্মকর্তাদের ফোনে ট্রেনের টিকিট ‘বুক’ বা ধরে রাখার রীতি বন্ধের নির্দেশ দিয়েছেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কোনো স্টেশনের জন্য বরাদ্দ টিকিট বিক্রি না হলে যে স্টেশনে টিকিটের চাহিদা রয়েছে, সেখান থেকে বিক্রিরও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর রেল ভবনে ‘বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই-টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা’-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব নিদের্শনা দেন।রেল উপদেষ্টা বলেন, কালোবাজারি বন্ধের পাশাপাশি মানুষ কীভাবে টিকিট সহজে পেতে পারে, এ বিষয়ে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। যেসব রুটে যাত্রী কম, সেখান থেকে কমিয়ে যেখানে যাত্রী বেশি, সেখানে ট্রেন বাড়ানো হবে।ফাওজুল কবির খান বলেন, ট্রেনের সংখ্যা বৃদ্ধিতে প্রধান বাধা ইঞ্জিন বগির সংকট। নতুন ইঞ্জিন-কোচ কেনার চেষ্টা চলছে। রেলের প্রকল্পগুলো পর্যালোচনা চলছে। অনেক প্রকল্প আগে হয়েছে, যেগুলো কম গুরুত্বপূর্ণ। আগামীতে প্রকল্প গ্রহণে আরও সতর্ক থাকা হবে। ঘুরেফিরে মুষ্টিমেয় ঠিকাদারের কাজ পাওয়ার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগের পরিবেশ আর নেই। যারা যোগ্য, তারাই কাজ পাবেন। রেল ও সড়ককে সে সুযোগ তৈরি করতে হবে।বৈঠক সূত্র জানায়, টিকিট ব্যবস্থাপনা আরও স্বচ্ছ এবং ট্রেনের রুট রেশনালাইজেশনে প্রেজেন্টেশন দেওয়া হয়। কোন রুটে ট্রেন কমবে, কোন রুটে বাড়ানো হবে, তা ঠিক হয়নি। উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সচিব বা কর্মকর্তাদের কাছে অনেক টিকিটের তদবির আসে। সরকারি কর্মকর্তারাও করেন। এজন্য কিছু টিকিট আগেই বুক করে রাখা হয়। এটা আর চলবে না। রেল কারও ব্যক্তিগত নয়, জনগণের সম্পত্তি। দেশকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park