1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

খা‌লিশপু‌রে বাসের ধাক্কায় বিজিবি সদস্যের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

 

খুলনা জেলা প্রতিনিধি।।খুলনা নগরীর খালিশপুরে বাসের ধাক্কায় বিজিবি সদ‌স্যের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় খালিশপুর থানাধীন চিত্রালী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম না‌য়েক মুরাদ হোসেন। তিনি নড়াইল জেলার কালিয়া থানাধীন বড় কালিয়া এলাকার শেখ নজরুল ইসলামের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন, উপ পুলিশ কমিশনার উত্তর বিএম নুরুজ্জামান।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬ টার দিকে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বিআইডিসি রোড চিত্রালী বাজারের সামনে বি‌জি‌বি সদস‌্য মুরাদ মোটরসাইকেলে ওপর বসে ছিলেন। এ সময়ে পেছন থেকে একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মুরাদ হোসেন মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নি‌য়ে গে‌লে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।উপ পুলিশ কমিশনার উত্তর এবিএম নুরুজ্জামান খুলনা গেজেটকে বলেন, ঘাতক বাসটি পুলিশি হেফাজতে রয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। মুরাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park