1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ মহিলা লীগ কর্মী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি।। চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে রুপা খাতুন নামে এক মহিলা লীগ কর্মীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ এয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, পাসপোর্ট ও জমি বিক্রয়ের নগদ সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদেরকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার নিকট থেকে একটি এয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, কয়েকটি পাসপোর্ট ও দেশীয় খালি মদের বোতল পাওয়া যায়।তিনি আরও বলেন, রুপার কাছ থেকে নগদ সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে। রুপা জানিয়েছেন টাকাগুলো জমি বিক্রয়ের, প্রয়োজনীয় প্রমাণাদি আমরা পেয়েছি। টাকাগুলো ফেরত দেওয়া হবে।এ ছাড়া অবৈধভাবে অস্ত্র রাখা ও মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে রুপার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আরও বেশকিছু অভিযোগ সামনে এসেছে। সেগুলোরও তদন্ত চলছে।প্রসঙ্গত, রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা করানো, একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ তুলে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসে। এরপরই শুক্রবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে রুপাকে আটক করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park