1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোলে ৬২ কেজি গাঁজা সহ ৩ মাদক চোরাকারবারি আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

 

জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি।।যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় বসতবাড়ি থেকে আনুমানিক ৬২কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ও বিজিবির যৌথ আভিযানিক দল।গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (২৫ অক্টোবর) আনুমানিক সকাল সাতটার সময় র‌্যাব-৬, যশোর ক্যাম্প ও ৪৯ বিজিব যৌথ অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের মোঃ সাগর হোসেনের (২৪) এর বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ১।বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে সাগর হোসেন (২৪), ২। শার্শা থানার দুর্গাপুর গ্রামের মোঃ আব্দুল মোমিনের ছেলে মোঃ ইমরান হোসেন (২৭), ৩। বেনাপোল পোর্ট থানাধীন ধান্য খোলা গ্রামের মোঃ আবু বক্করের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫) গ্রেফতার করে। বাসা তল্লাশি করে চৌকির নিচ থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মুল্য ১২,৪০,০০০ টাকা।আটককৃত আসামী মোঃ জসিম উদ্দিন (৩৫) এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও ০২ টি মানিলন্ডারিং মামলা বিচারাধীন আছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park