1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শরীয়াতপুরে ইউনিয়ন সাবেক চেয়ারম্যানের স্ত্রীকে গলা কেটে হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

 

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সখিপুরের চরসেনসাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতার স্ত্রী লুৎফা বেগম(৬৬) কে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তের বিরুদ্ধে। এসময় পান্না বেগম(২৫) নামে একজনকে গলা কাটা অবস্থায় উদ্ধার করে সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মাগরিব নামাজের শেষে চরসেনসাস ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বালা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লুৎফা বেগম চরসেনসাস ইউনিয়ন আওয়ামীলীগের “উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালা”র সহধর্মীনি। আহত পান্না বেগম একই গ্রামের বাসিন্দা মৃত বাচ্চু মোল্যার মেয়ে।নিহতের স্বজন টিটু বালা বলেন মাগরিবের নামাজের সময় নামাজ পড়া অবস্থায় আমার চাচা রফিক বালার স্ত্রী লুৎফা বেগমকে সম্বভত পান্না ছুরিকাঘাত করে গলা কেটে হত্যা করে।এ সময় চিৎকার চেঁচামেচি শোনার পর নিহতের ছেলে রাসেল বালার স্ত্রী এসে দেখে পান্না ঘরে একা আর তার শাশুরি রক্তাক্ত হয়ে পড়ে আছে।তখন পান্না রাসেলের স্ত্রীকে আক্রমণের চেষ্টা করলে রাসেলের স্ত্রী এলাকাবাসীকে ডাক দিয়ে নিয়ে আসলে পান্নাকেও গলাকাটা অবস্থায় শুয়ে থাকতে দেখে।এরপর পান্নাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।তবে রফিক বালার স্ত্রীর মৃত্যুর ব্যপারটি রহস্য জনক মনে করছেন স্থানীয়রা।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন,আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহত পান্না বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।এখন ঘটনাস্থান পরিদর্শন করে আমরা নিহত লূতফা বেগমকে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠাবো।এ বিষয় মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park