1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

কুয়েটে ১৮ শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা, অপসারণের দাবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

 

 

খুলনা প্রতিনিধি।। ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ১৮ জন শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা করে তাদের দ্রুত অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়েটের বিএনপি ও জামাতপন্থী কর্মকর্তা -কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করে।বুধবার (২৩ অক্টোবর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন মোঃ আতাউর রহমান মোড়ল, মোঃ তৈয়বুর রহমান, মোঃ সাইফুল ইসলাম মোঃ রবিউল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ জালাল মুন্সী মোঃ মিজানুর রহমান, মোঃ মশিউর রহমান, মোঃ ফারুক হোসেন, মোঃ মহসিন মোড়ল, শহিদুল ইসলাম, মোঃ মহসিন, মোঃ লিটন প্রমুখ।মানববন্ধনে বক্তারা ২০২৪ এর জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন, কুয়েটে ব্যাপক রাজনৈতিক প্রভাব, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, হলগুলোতে মাদকেরের আখড়া, হলে সিট বাণিজ্য, হল ডাইনিংয়ের অর্থ আত্মসাৎ, সাধারণ ও নিরীহ ছাত্র-ছাত্রী,কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকসহ সকল শ্রেণির মানুষকে অমানবিক শারীরিক নির্যাতন, জীবননাশের হুমকি দেওয়াসহ এ সকল ফ্যাসিস্ট সরকারের দোসরদের কুয়েটে অবাঞ্চিত ঘোষণা করে এদেরকে কুয়েট থেকে দ্রুত অপসারণ ও বিচারের দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহান্মদ মাছুদ ‘ র কাছে স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park