1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ব্যারিস্টার সুমন গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক : গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য সৈদয় সায়েদুল হক সুমন।সোমবার দিবাগত মধ্যরাতে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সেসময়ই নিজের ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন।যেখানে তিনি লেখেন, “আমি পুলিশের সাথে যাচ্ছি।দেখা হবে আদালতে।দোয়া করবেন সবাই।”এ বিষয়ে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “রাত দেড়টার দিকে ব্যারিস্টার সুৃমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা, আদাবর থানায় মামলা আছে।”ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হয়েছেন মিরপুর মডেল থানার মামলায়। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে মিরপুর থানা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে পল্লবী থানার ওসি বলেন, “সেখানে সংস্কার চলায় আসামি রাখার মতো জায়গা নেই। এ কারণে সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।”কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে সায়েদুল হক সুমন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি, তবে পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং আওয়ামী লীগের প্রার্থী সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে পরাজিত করেন।জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এবং বিভিন্ন সমস্যা নিয়ে ফেইসবুকে আলোচনার জন্য সায়েদুল হক সুমন জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যারিস্টার সুমন হিসেবেই পরিচিত।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি নেওয়া সায়েদুল হক যুক্তরাজ্যে আইন বিষয়ে উচ্চতর লেখাপড়া শেষে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park