1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎ আনার কন্যা ডরিন গ্রেপ্তার খুলনা রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল

বিজিএমইএর পর্ষদ বাতিল, প্রশাসক বসাল সরকার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।।তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে।আজ রোববার (২০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মো. আবদুর রহিম খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বেশ কিছু বাণিজ্য সংগঠনের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক পটপরিবর্তনের আগে বিজিএমইএর সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি। সরকার পতনের পর তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এরপর সভাপতির দায়িত্ব নেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park