
নিজস্ব সংবাদদাতা।।বাংলাদেশ গত সেপ্টেম্বর মাসে ৪৯৩টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।এসব দুর্ঘটনায় ৪৯৮ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ৯৭৮ জন।সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।এই সময়ে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৫ জন নিহত। আহত হয়েছেন ১৪৯ জন।সারাদেশের মতো রাজশাহীর চিত্রও একই।রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সড়কে সবচেয়ে বেশি যেসব যানবাহন আইন ভঙ্গ করে মোটরসাইকেল চালকরা। দেখা যায় হেলমেট মাথায় না দিয়ে মোটর সাইকেল চালানো চালকের সংখ্যা চোখে পড়ার মতো। শুধু তাই না, উল্টো লেন ব্যবহার করে বাইক চালানো, বিকট শব্দে গাড়ি ছুটানো এসব এখন হর হামেশায় চোখে পড়ছে। মোটরসাইকেল চালকদের মধ্যে বেশিরভাগ শিক্ষিত হলেও সচেতনতার অভাব তাদের মধ্যেই সবচেয়ে বেশি।এছাড়া এই মাসে রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও চার জন আহত হয়েছেন।নৌপথে মোট দুর্ঘটনা ঘটেছে ১৪টি, মৃত্যু হয়েছে ১৯ জনের।এসব নৌ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৬ জন এবং নিখোঁজ রয়েছেন ৪৭ জন।সড়ক, রেল ও নৌপথে মোট দুর্ঘটনা ঘটেছে ৫৪৭টি, মারা গেছেন ৫৫৪ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৩৮ জন। এই সময়ে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৫ জন নিহত, ১৪৯ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।প্রতিবেদন থেকে জানা গেছে, সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। ১১৬টি সড়ক দুর্ঘটনায় ১০৯ জন নিহত ও ২৫১ জন আহত হয়েছেন এই বিভাগে। বরিশাল বিভাগে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।দুর্ঘটনা প্রতিরোধে বেশ কিছু সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে রয়েছে-জরুরি ভিত্তিতে মোটরসাইকেল ও ইজিবাইকের মতো ছোট ছোট যানবাহন আমদানি ও নিবন্ধন বন্ধ করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ, যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদান, ধীরগতির যান ও দ্রুতগতির যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা ও সড়কে চাঁদাবাজি বন্ধ করা ইত্যাদি।রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নূর আলম সিদ্দিকী বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর ট্রাফিক পুলিশ আবারো মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।এখন আমরা সড়কে ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানার সম্মুখীন করছি। যেহেতু এই সড়কে দূর্ঘটনা একটু বেশি সংঘঠিত হয় তাই চালকসহ পথচারীদের সচেতনার বিকল্প নেই। আমরা কিছুদিনের ভিতরেই জনসচেতনায় প্রচার চালাবো। যারা রাস্তায় নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইননুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।