1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ফকিরহাটে মসজিদের জায়গা পূন:দখলের বিরুদ্ধে মুসল্লীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

 

বাগেরহাট জেলা প্রতিনিধি :বাগেরহাট জেলার  ফকিরহাটে মসজিদের জায়গা পূন:দখলের বিরুদ্ধে মুসল্লীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।জানাযায় ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা জামে মসজিদের নিজস্ব জমি ১৮ বছর পর আইনি প্রক্রিয়ায় পুনঃ উদ্ধারের পর সেখানে দোতলা মসজিদ নির্মাণ করা হয়।উক্ত মসজিদের মুসল্লিদের কাছ থেকে জানা যায় – আনুষ্ঠানিক উদ্বোধনের পর মসজিদে নামাজ পড়া শুরু করেন এলাকাবাসী।কিন্তু পূর্বের দখলদার আবারো সক্রিয় হয় উক্ত মসজিদের ভবনের জায়গাটির পুনঃ দখলের জন্য।তারই প্রেক্ষিতে বাগেরহাট জেলা বিচারিক আদালতে মামলা করেন সাবেক মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ তৌহিদুল ইসলাম পাপলু।এতে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা ভিষণ ক্ষুব্ধ হন এবং আজ ১৮ই অক্টোবর শুক্রবার জুম্মাবাদ মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এবং মামলা কারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। বক্তব্য দেন মসজিদের খতিব মুফতি দেলোয়ার ইউসুফ, বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ, অধ্যাপক মোবাশ্বের হোসেন, কাজী মইনুদ্দিন মেরু, সুমন মীর।মসজিদ কমিটির পক্ষে বক্তব্য দেন সৈয়দ অলিউল আলম, সৈয়দ তৌফিকুল ইসলাম।সভাপতিত্ব করেন উক্ত মসজিদের সভাপতি শেখ আব্দুল আউয়াল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park