1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রুহুল আমিন গাজী স্মরণে এমইউজে খুলনার নাগরিক শোক সভা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

 

খুলনা জেলা প্রতিনিধি।। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, তথ্য সন্ত্রাস ও হলুদ সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে ম্লান করে দেয়। যেটি বিগত দেড় দশক ধরে দেশে বিরাজমান ছিল। আজ মুক্ত গণমাধ্যম ফিরে পেয়েছে বাংলাদেশের মানুষ। ছাত্র-জনতার চূড়ান্ত লড়াইয়ে রাজপথে পেশাজীবীদের যে সরব অংশগ্রহণ ছিল সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সেখানে ছিলেন অগ্রসেনানী। তিনি হলুদ সাংবাদিকদের প্রতিহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান।তিনি আরও বলেন, স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের মূল স্তম্ভ। ৫ আগষ্টের পর স্বাধীন সাংবাদিকতার পথ তৈরি হয়েছে। এটিকে ধরে রাখতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শনিবার (১২ অক্টোবর) সকালে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।কিংবদন্তি সাংবাদিক নেতা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপোষহীন যোদ্ধা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী স্মরণে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তৃতায় কাদের গনি চৌধুরী আরও বলেন, ৫ আগষ্টের চূড়ান্ত লড়াইয়ের আগে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী রাজপথে থেকে সাংবাদিকদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে পথ দেখিয়ে গেছেন দেশব্যাপী সে ধারা অব্যাহত রেখে আর যেন কোন ফ্যাসিবাদের দোসর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।নাগরিক শোক সভায় প্রধান বক্তা ছিলেন, বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম।এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয় ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় এসময় স্বাগত বক্তৃতা করেন, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন।এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান, মহানগর বিএনপির আবায়ক এডভোকেট এসএম শফিকুল আলম মনা, মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, খুলনা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবলু, প্রকৌশলী নেতা ইঞ্জি: মোল্লা আলমগীর হোসেন, ড্যাব এর খুলনা মহানগরী সভাপতি ডা. মোস্তফা কামাল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, এমইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park