1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পড়লো ১১কেজির চিতল

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় ৫জন সৌখিন মৎস্য শিকারীর দায়োনের বড়শিতে ধরা পড়লো ১১কেজির চিতল মাছ।মঙ্গলবার (৮অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা ও সালেপুর এলাকার মাঝামাঝি স্থানে মাছটি ধরা পড়ে। পরে সকালে মাছটি বাড়িতে এনে কেটে নিজেরা ভাগ করে নেয়।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮অক্টোবর) বিকেলে গালা ইউনিয়নের ধুসুরিয়া গ্রামের সোনা মিয়া, লাল মোহন দাস সহ ৪/৫ জন ব্যক্তি সখের বসে ট্রলার নিয়ে পদ্মায় মাছ ধরতে যায়। পরে ট্রলার নিয়ে তারা হাতিঘাটা এলাকায় গিয়ে সন্ধ্যায়, ৮০/৯০ টি বড়শি দিয়ে পদ্মায় দায়োন(মাছ ধরার বিশেষ পদ্ধতি) দেয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে দায়োনের বড়শিটিকে ঝোড়ের মধ্যে দেখতে পেলে, সেটাকে কৌশলে ট্রলারে উঠালে ১১কেজির চিতল মাছটি ধরা পড়ে। পরে সকালে সোনা মিয়া সহ তার সঙ্গীরা মাছটি বাসায় এনে, কেটে ভাগ করে নেয়।লাল মোহন দাসের ছেলে সজিব দাস বলেন, আমাদের প্রতিবেশী সোনা মিয়া কাকার সাথে, আমার বাবা ও আরও ৩/৪ জন ব্যক্তি পদ্মায় সখ করে মাছ ধরতে যায়। পরে গতকাল (মঙ্গলবার) রাতে দায়োনের বড়শিতে ১১ কেজির চিতল মাছটি ধরা পড়ে। আজ সকালে মাছটি বাসায় নিয়ে আসলে, মাছটা কেটে ভাগ করে নেওয়া হয়। এদিকে মাছের খবর জানতে পেরে, আশেপাশের লোকজন সেটিকে দেখতে ভীড় জমায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park