1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

পূজার ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

দিগন্ত রিপোর্ট।। প্রতি বছর দুর্গাপূজায় ছুটি একদিন হলেও এবার তা বাড়িয়ে দুই দিন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।দুর্গাপূজায় দুই দিন ছুটি ঘোষণা করলেও সরকারি চাকরিজীবীরা ছুটি পাচ্ছেন মোট চার দিন। মাঝখানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বাড়তি সুবিধা ভোগ করবেন সরকারি চাকুরেরা।এর আগে সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, আজ মঙ্গলবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি ঘোষণা করা হবে।মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, অনেক দিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য। তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি এবার বৃহস্পতিবার (১০ অক্টোবর) একদিন ছুটি বাড়িয়ে দেব। যাতে তারা পূজা উদযাপনের জন্য একটা বড় সময় পান।প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। তবে এ বিষয়ে সরকার সর্তক আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park