1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে বাংলাদেশ জাতীয় পার্টির লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

 

সালাম হোসেন,ঝিনাইদহ।।ঝিনাইদহে দলের কর্মকান্ড প্রচারণা ও যোগদান করতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় যুব সংহতি।রোববার দুপুরে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, হাটের রাস্তা, কেসি কলেজ এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, আরাপপুরসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।বাংলাদেশ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় আহ্বায়ক হারুন-অর-রশিদের নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়।সেসময় যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ লিখন, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা বিজেপি’র প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান বাবলা,জাতীয় যুব সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবদুর রহিম কাকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক তাকবীর মির্জা পাভেল, সদস্য সচিব এ আর আকাশ বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক হারুন-অর-রশিদ বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গত ৫ বছর ধরে বিভিন্ন ভাবে সৎ, মেধাবী, তরুণ সমাজকে রাজনীতিতে সক্রিয় করার জন্য কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে যোগদান করে দেশ গড়ার এই কাজে আমাদের পাশে থাকুন।তিনি আরও বলেন, রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ,তরুণরাই আগামীর বাংলাদেশ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park