1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

 

দিগন্ত ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে ২০২৪ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন।প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকীটি। বুধবার (২ অক্টোবর) এই তালিকা প্রকাশ করা হয়। এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের।টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে লিখেছে, আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে।তার সম্পর্কে আরও বলা হয়েছে, মাত্র ২৬ বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি। সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্রনেতা যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলন শুরু করেছিলেন।তার সম্পর্কে আরও বলা হয়েছে, গোয়েন্দা সংস্থার নির্যাতনের শিকার হওয়ার কয়েক দিন পরই তিনি শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করেন। এরপর সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান হাসিনা।এ ছাড়া ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামের থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে টাইম ম্যাগাজিনে। তারা বলেছে, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা। যেটি গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে বিঘ্নিত হয়েছে।নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনকে বলেছেন, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ হতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park